• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২২
শিরোনাম
ঝিনাইদহে পেশাজীবী গাড়িচালকদের রিফ্রেসার প্রশিক্ষণ ঝিনাইদহে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শৈলকুপায় ৩ হাজার কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ বিতরণ ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবার পেল ১ কোটি ১৯ লাখ টাকার অনুদান শৈলকুপায় আট মাসে ১০২ মাদক মামলা,গ্রেপ্তার ১৭১; বিপুল পরিমাণ মাদক উদ্ধার নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য বজ্রপাতে বাড়ছে কৃষকের মৃত্যু,মাঠে নেই আশ্রয়-বজ্র নিরোধক দণ্ড ৫ বছর বন্ধ ঝিনাইদহ পৌর সুপারমার্কেট নির্মাণ,বেজমেন্টে হচ্ছে মাছ চাষ ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান,শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ৫ কোটি টাকার সড়ককাজে ধীরগতি,যানজটে নাকাল মানুষ

ঝিনাইদহে কৃষকের মাঝে বিনা মূল্যে সার ওবীজ বিতরণ

Reporter Name / ১৩৬ নিউজ দেখেছেন
আপডেট বুধবার, ৮ জুলাই, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

গ্রীষ্মকালীন শাক-সবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও উন্নতজাতের বীজ বিতরণ করা হয়েছে।

খরিপ-২ মৌসুমে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে আজ এসব সার ও বীজ বিতরণ করা হয়।

বুধবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা কৃষি অফিস চত্বরে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান প্রধান অতিথি হিসেবে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবী, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সদর উপজেলা কৃষি অফিস জানিয়েছে, চলতি খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন শাক-সবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব সার ও সবজির বীজ বিতরণ করা হয়েছে। সদর উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় ৪ হাজার কৃষকের মাঝে এসব সার ও বীজ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে জনপ্রতি ৭ প্রকারের সবজি বীজ, ১৫ কেজি ডিএপি সার ও ১৫ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com