• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৩
শিরোনাম
এলএনজি আমদানিতে স্পট মার্কেটেই ভরসা, বাড়ছে ব্যয় র‍্যাব বিলুপ্ত করে নতুন প্রতিষ্ঠান করা মানে নতুন মোড়কে র‍্যাবকে আনা: নাহিদ দ্রুত মাদক মামলা নিষ্পত্তি করতে ২২ ট্রাইব্যুনাল গঠন, প্রজ্ঞাপন জারি ঝিনাইদহে পেশাজীবী গাড়িচালকদের রিফ্রেসার প্রশিক্ষণ ঝিনাইদহে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শৈলকুপায় ৩ হাজার কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ বিতরণ ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবার পেল ১ কোটি ১৯ লাখ টাকার অনুদান শৈলকুপায় আট মাসে ১০২ মাদক মামলা,গ্রেপ্তার ১৭১; বিপুল পরিমাণ মাদক উদ্ধার নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য বজ্রপাতে বাড়ছে কৃষকের মৃত্যু,মাঠে নেই আশ্রয়-বজ্র নিরোধক দণ্ড

ভারতে পালানোর সময় সীমান্তে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেপ্তার

Reporter Name / ২৭২ নিউজ দেখেছেন
আপডেট বুধবার, ৮ জুলাই, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

যশোরের বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শাহরিয়ার করিম নামে এক পাসপোর্টধারী যাত্রীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত শাহরিয়ার করিম ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। তিনি ঝিনাইদহ জেলা সদরের উকিলপাড়া এলাকার রবিউল করিমের ছেলে। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশন কাউন্টারে আসেন শাহরিয়ার করিম। সেখানে তার পাসপোর্ট ও পরিচয়পত্র নিয়মিত যাচাই-বাছাইয়ের সময় ইমিগ্রেশনের বিশেষ ‘স্টপলিস্টে’ তার নাম দেখতে পান কর্মকর্তারা। এরপর তাৎক্ষণিকভাবে তাকে ইমিগ্রেশন পুলিশের হেফাজতে নেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও রেকর্ড পর্যালোচনা করে ইমিগ্রেশন পুলিশ জানতে পারে, তার বিরুদ্ধে ঝিনাইদহ থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০২৬)-এর অধীনে একটি মামলা (মামলা নং-২০, তারিখ: ৮ জুন ২০২৪) বিচারাধীন রয়েছে। এই মামলার কারণেই তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করে নাম ‘স্টপলিস্টে’ অন্তর্ভুক্ত করা হয়েছিল।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, নিয়মিত যাচাই-বাছাইকালে স্টপলিস্টের তালিকাভুক্ত আসামি হিসেবে শাহরিয়ার করিমকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গ্রেপ্তারকৃত স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে ঝিনাইদহ থানায় মামলা থাকায় সংশ্লিষ্ট থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। সেখান থেকে পুলিশের একটি টিম রওনা হয়েছে, তারা পৌঁছালেই আসামিকে তাদের কাছে সোপর্দ করা হবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com