• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:১০

কোটচাঁদপুর পৌরসভার ৪৮ কোটি ৮৭ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

Reporter Name / ২ নিউজ দেখেছেন
আপডেট বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার ২০২৬–২৭ অর্থবছরের জন্য ৪৮ কোটি ৮৬ লাখ ৯৫ হাজার ১২৬ টাকা ৭৭ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকালে পৌর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক দীপা রানী সরকার আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।
বাজেট বক্তব্যে পৌর প্রশাসক বলেন, নাগরিক সেবার মানোন্নয়ন, টেকসই অবকাঠামো উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সুপেয় পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং পৌরবাসীর জীবনমান উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি রাজস্ব আয় বৃদ্ধি এবং সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পৌরসভাকে আরও আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

দীপা রানী সরকার বলেন, পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে কোটচাঁদপুর পৌরসভাকে আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল কাইয়ুম, জামায়াত নেতা শরিফুল ইসলাম, সাংবাদিক এস. এম. রায়হান উদ্দীন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া, এনসিপির প্রতিনিধি হৃদয় আহসান, সাংবাদিক কাজী মৃদুল ও মঈন উদ্দিন খান।

বক্তারা বলেন, বাস্তবসম্মত ও জনকল্যাণমুখী এ বাজেট সফলভাবে বাস্তবায়িত হলে পৌর এলাকায় নাগরিক সেবার পরিধি আরও বাড়বে। উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও জনসম্পৃক্ততা নিশ্চিত করার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com