• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০৬

দ্বিতীয় ধাপে শৈলকুপার ২ হাজার ৫০০ জন কৃষক পাবেন কৃষক কার্ড

Reporter Name / ৬ নিউজ দেখেছেন
আপডেট বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

ঝিনাইদহ প্রতিনিধি: বিএনপির নির্বাচনি অঙ্গীকার হিসেবে ফ্যামিলি কার্ডের পর চালু হওয়া দেশের প্রান্তিক চাষিদের ভাগ্যোন্নয়নে চালু হয়েছে ‘কৃষক কার্ড’ কর্মসূচি। সেই কর্মসূচির তালিকায় রয়েছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নাম। পাইলটিং প্রকল্প হিসেবে এবার দ্বিতীয় ধাপে দুধসর ইউনিয়নের ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ভাটই,কুলচারা,ত্রিপুরাকান্দি ও মলমলী গ্রামকে প্রাধান্য দিয়ে কৃষকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। ইতোমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহ করতে মাঠে কাজ করছেন উপজেলা কৃষি বিভাগ। কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভাও অনুষ্ঠিত হয়েছে।
শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান,কৃষকদের তথ্য সংগ্রহ করতে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে কাজ করছে। দ্রুতই তথ্য সংগ্রহ শেষ হবে। দ্বিতীয় ধাপে ২ হাজার ৫০০ জন কৃষক এই কৃষি কার্ড পাবেন। পর্যায়ক্রমে এই কার্ড কৃষকদের মাঝে বিতরণ করা হবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com