• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:০২
শিরোনাম
শৈলকুপায় আট মাসে ১০২ মাদক মামলা,গ্রেপ্তার ১৭১; বিপুল পরিমাণ মাদক উদ্ধার নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য বজ্রপাতে বাড়ছে কৃষকের মৃত্যু,মাঠে নেই আশ্রয়-বজ্র নিরোধক দণ্ড ৫ বছর বন্ধ ঝিনাইদহ পৌর সুপারমার্কেট নির্মাণ,বেজমেন্টে হচ্ছে মাছ চাষ ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান,শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ৫ কোটি টাকার সড়ককাজে ধীরগতি,যানজটে নাকাল মানুষ দ্বিতীয় ধাপে শৈলকুপার ২ হাজার ৫০০ জন কৃষক পাবেন কৃষক কার্ড ঝিনাইদহে পৃথক অভিযানে মাদকসহ ৩ জন গ্রেপ্তার ঝিনাইদহে শিক্ষার্থীদের জোর করে চুল কাটার অভিযোগ কোটচাঁদপুর পৌরসভার ৪৮ কোটি ৮৭ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

শৈলকুপায় আট মাসে ১০২ মাদক মামলা,গ্রেপ্তার ১৭১; বিপুল পরিমাণ মাদক উদ্ধার

Reporter Name / ৬ নিউজ দেখেছেন
আপডেট রবিবার, ২ আগস্ট, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় মাদকবিরোধী অভিযানে গত আট মাসে ১০২টি মামলা দায়ের করেছে পুলিশ। এসব মামলায় ১৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ইয়াবা,গাঁজা,ফেনসিডিল এবং ভাং গাছ।

শৈলকুপা থানার মাদক উদ্ধারসংক্রান্ত পরিসংখ্যান থেকে জানা গেছে,২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত পরিচালিত পৃথক অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরিসংখ্যান অনুযায়ী,২০২৫ সালের ডিসেম্বরে ১১টি মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় ৮৭ পিস ইয়াবা ও সাড়ে ৩ কেজি গাঁজা।

২০২৬ সালের জানুয়ারিতে ১৭টি মামলায় ২১ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ২৫৪ পিস ইয়াবা ও প্রায় দেড় কেজি গাঁজা। ফেব্রুয়ারিতে ১২টি মামলায় ২২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় ৪৫৯ পিস ইয়াবা ও ১৪০ গ্রাম গাঁজা। মার্চে ১৩টি মামলায় ২১ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে উদ্ধার হয় ১৬৯ পিস ইয়াবা,প্রায় সাড়ে ৯ কেজি গাঁজা,১৭ বোতল ফেনসিডিল এবং ১৭টি ভাং গাছ। এপ্রিলে ১৩টি মামলায় ২১ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ১৮৫ পিস ইয়াবা ও ৩৩৯ গ্রাম গাঁজা। মে মাসে ১০টি মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় ২৮৩ পিস ইয়াবা ও ৫৫০ গ্রাম গাঁজা। জুন মাসে ১২টি মামলায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ২৪৫ পিস ইয়াবা ও ১ কেজি ২২৫ গ্রাম গাঁজা। জুলাই মাসে ১৪টি মাদক মামলা রুজু হয়। এর মধ্যে ১৩টি মামলায় ৮৫৪ পিস ইয়াবা এবং একটি মামলায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ মাসে গ্রেপ্তার করা হয় ৩০ জনকে।

শৈলকুপা থানার তথ্য অনুযায়ী,২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত মোট ১০২টি মাদক মামলা দায়ের হয়েছে। এসব মামলায় ১৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে সর্বমোট ২ হাজার ৫৩৬ পিস ইয়াবা,প্রায় ১৬ দশমিক ৮৫৪ কেজি গাঁজা,১৭ বোতল ফেনসিডিল এবং ১৭টি ভাং গাছ উদ্ধার করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন,‘মাদকের বিরুদ্ধে শৈলকুপা থানা জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক ব্যবসায়ী,বহনকারী ও সেবনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না। জনসাধারণের সহযোগিতায় মাদকমুক্ত শৈলকুপা গড়ে তুলতে ভবিষ্যতেও আমাদের অভিযান আরও জোরদার করা হবে।’

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com