• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২৪
শিরোনাম
এলএনজি আমদানিতে স্পট মার্কেটেই ভরসা, বাড়ছে ব্যয় র‍্যাব বিলুপ্ত করে নতুন প্রতিষ্ঠান করা মানে নতুন মোড়কে র‍্যাবকে আনা: নাহিদ দ্রুত মাদক মামলা নিষ্পত্তি করতে ২২ ট্রাইব্যুনাল গঠন, প্রজ্ঞাপন জারি ঝিনাইদহে পেশাজীবী গাড়িচালকদের রিফ্রেসার প্রশিক্ষণ ঝিনাইদহে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শৈলকুপায় ৩ হাজার কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ বিতরণ ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবার পেল ১ কোটি ১৯ লাখ টাকার অনুদান শৈলকুপায় আট মাসে ১০২ মাদক মামলা,গ্রেপ্তার ১৭১; বিপুল পরিমাণ মাদক উদ্ধার নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য বজ্রপাতে বাড়ছে কৃষকের মৃত্যু,মাঠে নেই আশ্রয়-বজ্র নিরোধক দণ্ড

ঝিনাইদহে পেশাজীবী গাড়িচালকদের রিফ্রেসার প্রশিক্ষণ

Reporter Name / ২০২ নিউজ দেখেছেন
আপডেট বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঝিনাইদহ সার্কেলের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে সড়ক নিরাপত্তা,ট্রাফিক আইন মেনে চলা,দায়িত্বশীলভাবে গাড়ি চালানো এবং দুর্ঘটনা প্রতিরোধে চালকদের সচেতনতার ওপর আলোচনা করা হয়। পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সড়কে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ যান চলাচল নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন মো.কামরুজ্জামান,বিআরটিএ ঝিনাইদহ সার্কেলের সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাস,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র পাল,ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান,মোটরযান পরিদর্শক সজীব সরকার ও সোহাগ হোসাইনসহ বিভিন্ন পরিবহনের পেশাজীবী বাস ও ট্রাক চালকরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে বক্তারা বলেন,সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের দক্ষতার পাশাপাশি ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি। নিয়মিত এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে চালকদের দায়িত্বশীলতা ও পেশাগত মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তারা। পরে ট্রাক ও বাস চালকদের নিয়ে রোড শো করে বিআরটিএ।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com