• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:২৮
শিরোনাম
এলএনজি আমদানিতে স্পট মার্কেটেই ভরসা, বাড়ছে ব্যয় র‍্যাব বিলুপ্ত করে নতুন প্রতিষ্ঠান করা মানে নতুন মোড়কে র‍্যাবকে আনা: নাহিদ দ্রুত মাদক মামলা নিষ্পত্তি করতে ২২ ট্রাইব্যুনাল গঠন, প্রজ্ঞাপন জারি ঝিনাইদহে পেশাজীবী গাড়িচালকদের রিফ্রেসার প্রশিক্ষণ ঝিনাইদহে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শৈলকুপায় ৩ হাজার কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ বিতরণ ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবার পেল ১ কোটি ১৯ লাখ টাকার অনুদান শৈলকুপায় আট মাসে ১০২ মাদক মামলা,গ্রেপ্তার ১৭১; বিপুল পরিমাণ মাদক উদ্ধার নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য বজ্রপাতে বাড়ছে কৃষকের মৃত্যু,মাঠে নেই আশ্রয়-বজ্র নিরোধক দণ্ড

ঝিনাইদহে বেগুনখেতে গাঁজা চাষ, আটক -১

Reporter Name / ২৫৬ নিউজ দেখেছেন
আপডেট মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

ঝিনাইদহ সদর উপজেলার একটি বেগুনখেত থেকে সাতটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ফারুক মণ্ডল (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সদর উপজেলার চণ্ডীপুর দাখিল মাদরাসার পাশের একটি জমিতে অভিযান চালিয়ে গাছগুলো উদ্ধার করা হয়। আটক ফারুক মণ্ডল চণ্ডীপুর গ্রামের ওফাজ্জেল মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেতাই-চণ্ডীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে বেগুনখেত থেকে প্রায় সাত ফুট উচ্চতার সাতটি গাঁজার গাছ উদ্ধার করেন। গাছগুলোর মোট ওজন প্রায় ৫ কেজি ৩০০ গ্রাম। পুলিশ বলছে, প্রায় পাঁচ মাস ধরে ওই জমিতে গাঁজার চাষ করা হচ্ছিল।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com